হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে টমটমচালক হত্যা মামলায় সাবেক এমপি রহিম উল্ল্যাহ কারাগারে

ফেনী প্রতিনিধি

ফেনী শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটমচালক জাফর আহমদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি মো. রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানোর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘রহিম উল্ল্যাহর রিমান্ড চাওয়া হবে। আগামীকাল সোমবার আদালতে রিমান্ডে শুনানি অনুষ্ঠিত হবে।’

আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনী সদর আমলি আদালত-১–এ হাজি রহিম উল্ল্যাহকে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল সোমবার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শনিবার দুপুরে হাজি রহিম উল্ল্যাহকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেন র‍্যাব-২–এর সদস্যরা। তাঁকে গত আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিং ত্রিপুরা বলেন, সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্ল্যাহকে টমটমচালক জাফর হত্যায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় টমটমচালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর। এই ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নামে ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। ওই মামলায় রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র‍্যাব তাঁকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রহিম উল্ল্যাহ সৌদি আরবের জিদ্দাপ্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু