হোম > সারা দেশ > ফেনী

ফুলগাজী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র আহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীর খাজুরিয়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজন (১৭) নামে কলেজছাত্র আহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে সীমান্তের ২১৭৭ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আহত কলেজছাত্র উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পূর্ব খাজুরিয়া গ্রামের বাসিন্দা মো. রাজন বাড়ি যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে মোবাইল ফোনের আলো জ্বেলে বাড়ি ফেরার পথে বিএসএফ চোরাকারবারি সন্দেহে গুলি ছুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রাজনের বাবা আবদুস শুক্কুর বলেন, ‘বর্তমানে রাজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সে শঙ্কামুক্ত।’ 
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’ 

অন্যদিকে খাজুরিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার ওমর ফারুক বিএসএফের গুলিতে কিশোর আহত হওয়ার বিষয়ে অবগত নয় বলে জানান।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু