হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অটোচালককে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তানসহ আটক ৪ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে মো. ইলিয়াছ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে গতকাল রোববার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ অটোরিকশা চালক ছিলেন। 

এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) ও হত্যার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী কহিনুর বেগম (৪০) ও পুত্র বধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে ছাগলনাইয়া থানা-পুলিশ। 

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, ইলিয়াছ প্রায় মাদক সেবন করে ঘরে এসে স্ত্রী ও ছেলেদের সঙ্গে মাতলামি করত। রোববার রাত ৮টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। এ সময় ইলিয়াছ ও তার ছেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। রাত ২টার দিকে ইলিয়াছকে তার ছেলেদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল তবে পরে কি হয়েছে তা জানা যায়নি।  

ওমর ফারুক আরও বলেন, বিষয়টি ছাগলনাইয়া থানা-পুলিশ জানলে সোমবার সকালে তাঁর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।  

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সন্তানদের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে সত্যতা পাওয়া গেছে। নিহতের শরীরে বুক, পিঠ ও কানের নিচে ক্ষতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু