হোম > সারা দেশ > ফেনী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের ফাহাদকে নিজ গ্রামে সংবর্ধনা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফাহাদকে নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নিজ গ্রামে সংবর্ধনা পেলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ চ্যাম্পিয়ন ক্রিকেট দলের আল ফাহাদ। গতকাল শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাপপুরে এই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় কমল সংসদ নামের একটি সামাজিক সংগঠন ওই গ্রামের মমতাজ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করে। ক্রিকেটার আল ফাহাদ উপজেলার নয়নপুর গ্রামের জুনাবালি আলিম মুন্সিবাড়ির জাকির হোসেন স্বপনের ছেলে।

এ সময় আল ফাহাদ বলেন, ‘এলাকাবাসী সংবর্ধিত করায় আমি কৃতজ্ঞ। তাতে আমার উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। ভবিষ্যতে আরও ভালো খেলে বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এগিয়ে যেতে পারি। আমার এলাকাকে জাতীয়ভাবে তুলে ধরতে পারি।’

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কলকণ্ঠ সম্পাদক ও প্রকাশক শহীদুল আলম ইমরান। দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক পেয়ার আহমদ আকাশ, ব্যবসায়ী ও সমাজসেবক মনসুর আহমেদ সম্রাট, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রব মোল্লা, ডা. মোজাম্মেল হক, একরামুল হক মানিক, আশ্রাফ হোসেন, নুরুল আমিন, শাহদাৎ হোসেন, আশিক এ এলাহি, আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে ফাহাদকে ফুল দিয়ে বরণ করার পর ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু