হোম > সারা দেশ > ফরিদপুর

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় আজ শনিবার কানাইপুর আখ সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা চারটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক-সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল।

ফরিদপুর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র মজুত করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা থেকে পুকুরটি ঘিরে ফেলে সেনাবাহিনী, বিজিবি ও থানা-পুলিশ। পরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় পুকুরে জাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় একে একে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার হয়।

উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, ‘আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতকারী চক্র নির্বাচনের দিন এটা ব্যবহার করবে বলে জানতে পারি। যার ধারাবাহিকতায় এখানে অস্ত্রগুলো এখানে মজুত করে রাখা হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, অস্ত্রগুলো থানায় জব্দ করা এবং ৫ আগস্টের পরে লুট হয়ে যায়। এগুলো থানায় হস্তান্তর করা হবে এবং পুলিশ তদন্ত করে জানাতে পারবে তাদের জব্দ অস্ত্র কি না। এ ঘটনায় এখনো জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ভোট নিয়ে তাইরে-নাইরে সহ্য করা হবে না: জামায়াত আমির

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার, বিএনপি প্রার্থীর অভিযোগ

নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন, জামায়াত নেতাকে জখম

ফরিদপুরে সাবরেজিস্ট্রারের কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর-৪: জামায়াত জোটে বিভক্তি, বিএনপির পাশে আওয়ামী লীগ

দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট মহাসড়কে

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

ফরিদপুরে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫