হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি

গতকাল দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ জানায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ফরিদপুরের দিকে আসছিল। পথে কোনো একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী সুমন (২৫) ও ইমন (২২) মারা যান। দুজনই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় অপর আরোহী আশিক মোল্লাকে (২২) পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

সম্পদের তথ্য গোপন করায় যুবলীগের সাবেক নেতার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ২৫

ফরিদপুরে ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে গিয়ে হুমকি

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদের ভাইয়ের হাসপাতালে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

ভোট নিয়ে তাইরে-নাইরে সহ্য করা হবে না: জামায়াত আমির

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার, বিএনপি প্রার্থীর অভিযোগ

নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন, জামায়াত নেতাকে জখম

ফরিদপুরে সাবরেজিস্ট্রারের কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা