হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস উল্টে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার সোয়াদী সিসিবিএল পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার সোয়াদী সিসিবিএল পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বাসটির সুপার ভাইজার বলে জানা গেছে। তাঁর নাম শরিফুল ইসলাম। এ ছাড়া তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নড়াইলে যাচ্ছিল নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। পথে সোয়াদী এলাকায় সিসিবিএল পেট্রল পাম্পে তেল নিতে যায় বাসটি। একই সময়ে পেট্রল পাম্পটি থেকে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান বের হচ্ছিল। পিকআপ ভ্যানটিকে বাসটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে পড়ে বাসটি। এ সময় বাসের নিচে চাপা পড়ে দুজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। বাসটির নিচে চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক, মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

১১ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, কুকুরের দল টেনে বের করল মাটিচাপা লাশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক-সহকারী নিহত

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

ফরিদপুরে লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বাড়িতে লুট

নদীতীর রক্ষায় খনন: ব্যক্তিগত জমির মাটির নিলাম চায় প্রশাসন