হোম > সারা দেশ > ফরিদপুর

বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপাসনা ঘোষ (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ রোববার শহরতলির আদমপুর বেড়িবাঁধ সড়কের মেরিন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। সে সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষে মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে কলেজছাত্রী উপাসনা পূর্বপরিচিত আকাশের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। একপর্যায়ে টেপাখোলা রিও ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বেড়িবাঁধ সড়ক হয়ে শহরে ফিরছিল।

পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উপাসনা ও আকাশ দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেলচালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের চালকের সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বরযাত্রাকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুর মেডিকেলে হামে মৃত্যু বেড়ে পাঁচ, ২০ এপ্রিল টিকা কার্যক্রম শুরু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে, দুজন নিহত

ফরিদপুরে দুই নারীসহ ৮ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে আলোচিত পর্দা কেলেঙ্কারি মামলায় ছয় আসামিকে অব্যাহতি

ফরিদপুরে শতাধিক ভূমিহীন কৃষকের ভুট্টাখেত দখলের অভিযোগ