হোম > সারা দেশ > ঢাকা

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাফরুল থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) এস এম সাদ্দাম হোসাইন জানান, সকালে মহাখালী রেলক্রসিংয়ের পাশে রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। পরে খবর পেয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এস এম সাদ্দাম হোসাইন আরও জানান, নিহতের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরনে ছিল সবুজ ছাপা একটি গেঞ্জি ও কালো হাফ প্যান্ট। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২