হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা দেখতে পেয়ে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকরি গ্রামে। শিশুটির বাবা ওমর ফারুক রিকশাচালক। বর্তমানে কামরাঙ্গীরচর চান মসজিদ কসাই গলির সাততলা ভবনের চারতলায় ভাড়া থাকেন।

ময়না আক্তার আরও জানান, সন্ধ্যার দিকে ফারজানা তার নানি মর্জিনা বেগমের সঙ্গে খেলছিল। হঠাৎ শিশুটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে দেখেন, পানিবোঝাই বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে আছে সে। তখন দ্রুত সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত করবে।

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত

ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে আবারও অভিযোগ

ছয় মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি: কমিশনার

গাড়িতে নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ না থাকলেই ব্যবস্থা: ডিএমপি‎

রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

কার্ডধারী সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবি

প্রধানমন্ত্রীর সামনে নিজেকে জাতীয়তাবাদের আদর্শের বলে দাবি করলেন পুলিশ কর্মকর্তা

প্রশাসনের হেফাজতে থাকা জমি আবারও হকারদের দখলে