হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বোনকে ধর্ষণের অভিযোগ, ভাই কারাগারে

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ডেমরা থানায় মামলা করেছেন। 

গতকাল রাতেই পুলিশ আসামিকে (২১) গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত ওই লম্পটকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এদিকে গতকাল বুধবার রাতেই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ঢাকার বাড্ডায় নানার বাড়ি থেকে এইচএসসি পাস করেছে মেয়েটি। ১ জুন ডেমরায় মা ও ভাই-বোনের সঙ্গে স্থায়ীভাবে থাকতে আসেন ভুক্তভোগী। বাবা কুমিল্লায় একটি হাসপাতালে চাকরি করেন। গত বুধবার (২০ জুন) ভোরে মা ও ছোট বোন কুমিল্লায় গ্রামের বাড়িতে যায়।

ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘হাত-পা বেঁধে’ ঘরে আটকে রেখে ‘দা-বঁটির ভয় দেখিয়ে’ মেয়েটিকে ধর্ষণ করেন ভাই। পরে মেয়েটির কাছ থেকে ফোন পেয়ে তাঁর মা কুমিল্লা থেকে ঢাকায় আসেন। এরপর এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী।

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

রমনায় ককটেল বিস্ফোরণ: মগবাজারে চারটি ককটেলসহ গ্রেপ্তার ২

কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

ধানমন্ডিতে ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ