হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মিনিবাসে ধাক্কা লেগে মোটরসাইকেল পিকআপের নিচে, চালকের মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় পিকআপের নিচে চাপা পড়ে মোটরসাইকেলচালক আরাফাত (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০)।

গতকাল শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান আরাফাত। আহত অবস্থায় মাসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক জানান, রাতে আরাফাত ও মাসুম মোটরসাইকেলযোগে ডেমরা থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আরাফাত। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এলে মোটরসাইকেলটি বাহাদুরশাহ বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত। মাসুম নামে একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে ডেমরার বাঁশেরপুল এলাকায় ভাড়া থাকেন। আরাফাত ও মাসুম গুলিস্তান হল মার্কেটের একটি দোকানে কাজ করতেন। রাতে মাসুমের মোটরসাইকেল নিয়ে দুজন বের হয়েছিলেন। এরপর দুর্ঘটনায় আরাফাত মারা যান।

চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে পথনাটক ‘১৭০ টাকা’

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে বাবার মৃত্যু, সৎ ছেলে আটক

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

দোহারে ক্লিনিকে রোগীর মৃত্যুকে ঘিরে ভাঙচুর, পুলিশের লাঠিপেটা

হজ ক্যাম্প থেকে ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, ১৭৫০০ রিয়াল উদ্ধার

‘দাঁড়ায়া থাকতে থাকতে পায় ব্যতা ধইরা যায়’

শ্রমিক দিবসে জিপি হাউসের সামনে সাবেক কর্মীদের অবস্থান

‎স্ত্রীকে মারধর ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার