হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে পিকআপের দুই জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে শিশুসহ আরও তিনজন। দুর্ঘটনার কারণে সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। 

রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।  

নিহতরা হলেন—রাজু খন্দকার (৪৫) ও কাউসার (২৩)। 

পদ্মা সেতু (উত্তর) থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পিকআপটিতে গ্যাস সিলিন্ডার ছিল। তবে সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল কি না তা নিশ্চিত নই। আর হতাহতদের সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।’ 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—ফাতেমা খন্দকার (১),   মুক্তা (২৬) ও মো. ওমর ফারুক (৪৫)। 

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা