হোম > সারা দেশ > ঢাকা

এসএসসি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রে মো. নাহিদ হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে কেরানীগঞ্জ মডেল থানার ইস্পাহানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে নাহিদ কেন্দ্রের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাহিদ হোসেন শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। সে উপজেলার কোনাখোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায়। 

শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, নাহিদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর মাথা ঘুরে পড়ে যায়। পরে অন্যান্য পরীক্ষার্থী ও শিক্ষকদের চিৎকারে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নাহিদের বাবা আবুল কালাম আজাদ বলেন, ছেলের ওপেন হার্ট সার্জারি করা ছিল, তাকে মাঝে মাঝে হাসপাতালে নেওয়া লাগত। নাহিদের মা তাকে পরীক্ষার হলে দিয়ে বাড়ি চলে আসে। পরে জানতে পারে ছেলে মারা গেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, ‘জেনেছি সে আগে থেকেই অসুস্থ ছিল, কিন্তু তার পরিবার এটা কাউকে জানায়নি। দেশে অসুস্থ-প্রতিবন্ধীদের এত সুযোগ-সুবিধা তারা মৌখিক বা লিখিত আবেদন করলেই সে সুবিধা নিতে পারত। এখানে প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’

শাপলা চত্বরের ঘটনার মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

কৃষিজমি রক্ষা করেই এগ্রিভোল্টাইক সম্প্রসারণের আহ্বান

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি দখল ও বন্ধের অভিযোগ, ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইল প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড

খসড়া মানবাধিকার কমিশন আইনে সংশোধনের আহ্বান ব্লাস্টের

ডিএমটিসিএলে স্বতন্ত্র চাকরি-বিধিমালার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগাজিনসহ রিভলবার উদ্ধার

আনসার সদস্যদের সক্রিয় ভূমিকায় জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ