হোম > সারা দেশ > ঢাকা

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপরে গোডাউনে লাগা আগুন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক বার্তায় আগুন নিয়ন্ত্রণের খবর দিয়েছে।

বার্তায় বলা হয়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসে।

গুলিস্তানের জিরো পয়েন্টে আটতলা বাণিজ্যিক ভবনটির ছাদে আজ বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। আগুন নিয়ন্ত্রণে শুরুতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর আগুন লাগার তথ্য দিয়ে আজ বিকেলে এক বার্তায় বলেছিল, আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পাঠানো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অর্থপাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: ডা. জাহেদ

বাড্ডায় ১০০ কেজি গাঁজাবাহী গাড়ি থামলেও পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন চালক

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে

পুলিশি সহায়তায় থানা থেকে অস্ত্র নয়ছয় হচ্ছে, অভিযোগ জেডিপির