হোম > সারা দেশ > ঢাকা

মাইলস্টোনে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহের কাজ করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।

এদিকে প্রতিষ্ঠানটিতে চলছে দুর্ঘটনাপরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিমানবাহিনীর সদস্যদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন ও এর আশপাশ থেকে আলামত সংগ্রহ করতে দেখা যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতি নেই। তবে বাইরে ভিড় করছেন উৎসুক মানুষ। দুর্ঘটনার পর কয়েক দিন জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও আজ থেকে কেউ বাধা ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানানো হবে—কবে থেকে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাস স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

দুর্ঘটনার পর থেকে বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই