হোম > সারা দেশ > ঢাকা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সোমবার বিকেলে ঢাকার ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকায় প্রকল্প উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। ছবি: আজকের পত্রিকা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ সোমবার বিকেলে ঢাকার ১৫নম্বর ওয়ার্ডের বারন টেক নামাপাড়া বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই প্রতিশ্রুতির কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব। ১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম, বাকি উন্নয়নকাজ চলমান থাকবে।'

এ সময় দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের সব ধরনের উন্নয়নকাজ করার ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘একার পক্ষে কখনো কোনো কাজ করা সম্ভব নয়, সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ