হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত বাসে অচেতন ব্যবসায়ী, হাসপাতালে মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে চলন্ত বাস থেকে অচেতন অবস্থায় এক ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজন ও পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির কবলে পড়ে চেতনা হারিয়ে তাঁর মৃত্যু হয়। 

আজ শুক্রবার সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যবসায়ীর নাম আসিফ (২৫)। তাঁকে হাসপাতালে নিয়ে আসা মামাশ্বশুর সিরাজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভারের বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফলের ব্যবসা করতেন। 

গত রোববার আসিফ ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন আম কিনতে। সেখানে গিয়ে আম নিয়ে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের মধ্যে স্টাফরা আসিফকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় এলে তখন তাঁকে বাস থেকে নামিয়ে দোলাইরপাড় মডার্ন হাসপাতালে নিয়ে যান বাসের স্টাফরা। এর মধ্যে স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা দোলাইরপাড়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিরাজুল আরও জানান, বাসের স্টাফদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে থাকতে পারেন। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ অক্ষত রয়েছে। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আসিফ নামে যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গান–গল্পে ছায়ানটে উদ্‌যাপন কবি সুফিয়া কামালের জন্মদিন

চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাথরুমের সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ

রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ঢাকায় চলছে দুই দিনব্যাপী মেলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বৃদ্ধ কয়েদির মৃত্যু

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা