হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে নির্মাণাধীন ভবনে মিলল অটোচালকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে এক অটোরিকশাচালকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

রোববার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার একটি টয়লেটের ভেতরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই থানা-পুলিশ।

নিহত ব্যক্তি হলেন ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ আলী।

ধামরাই থানা-পুলিশ জানায়, আশপাশের ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে লাশটি দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে দেখা যায়, মরদেহের মাথায় ২টি ও পিঠে ৪টি আঘাতের চিহ্ন রয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

‎আদাবরে যুবককে অপহরণ করে নির্যাতন, উদ্ধারসহ গ্রেপ্তার ৫

সাভারে আসামিকে ছিনিয়ে নিল মাদক কারবারিরা, ২ পুলিশ কর্মকর্তা আহত

বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের

থানায় অভিযোগের পরও থামছে না চুরি-ডাকাতি, আতঙ্কে সাভারের উত্তরপাড়ার বাসিন্দারা

৩০ জুনের মধ্যে বকেয়া পৌর কর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: ডিএসসিসি প্রশাসক

তিন দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, থানায় জিডি

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

গ্রাহকের ফেরত ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু