হোম > সারা দেশ > ঢাকা

সখ্য গড়ে যাত্রীদের সর্বস্ব লুট, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দারুসসালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)। 

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

মাজহারুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করবে বিধায় তাঁরা চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলেন। 

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

গান–গল্পে ছায়ানটে উদ্‌যাপন কবি সুফিয়া কামালের জন্মদিন

চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাথরুমের সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ

রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ঢাকায় চলছে দুই দিনব্যাপী মেলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বৃদ্ধ কয়েদির মৃত্যু

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা