হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক এজেন্ট ব্যাংক ব্যবসায়ীর সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে উপজেলার উচিৎপুরা-জাঙ্গালিয়া সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামের বাসিন্দা। দুপুরে উপজেলা সদরে অবস্থিত ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় একটি সাদা মাইক্রোবাস থামিয়ে ডিবি পরিচয়ে ৪-৫ ব্যক্তি আমার গাড়ির গতি রোধ করে। তারা আমার চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে টাকা কেড়ে নিয়ে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নামিয়ে দেয়।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। টাকা উদ্ধারচেষ্টার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ