হোম > সারা দেশ > ঢাকা

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান বৈশ্বিক সংকটে অপ্রয়োজনীয় সরকারি সফর বন্ধে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ রোববার বরিশালের বাসিন্দা এ এস এম আল সনেটের পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদেশ যাওয়ার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে রিটে।

রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, অর্থসচিব ও দুদকের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশভ্রমণ বন্ধ করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে গত ১০ মে বিদেশে অপ্রয়োজনীয় সফর বন্ধে সরকার নির্দেশনা জারি করেছে। তার পরও যে যেভাবে পারছেন বিদেশে যাচ্ছেন। বিদেশ সফর বন্ধের প্রজ্ঞাপনের পরও ৩০টি জিও হয়েছে। একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদেশে যাবেন বলে জিও (সরকারি আদেশ) জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে মেলায় যাবেন কৃষি মন্ত্রণালয় থেকে। কিছু লোক নিয়ে যাওয়া হচ্ছে মেলায় গাছে পানি দেওয়ার জন্য। সংকটের সময় এসব বন্ধ হওয়া দরকার।

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার