হোম > সারা দেশ > ঢাকা

সংঘর্ষে উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নামানো হয়েছে। কত প্লাটুন এই মুহূর্তে বলতে পারছি না।’ 

আজ শনিবার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানীর কয়েকটি এলাকা। কাকরাইল, পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা। এসব ঘটনায় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল পোড়ানো হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এসব সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছে বিএনপি। গতকাল বিকেল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলের নেতা-কর্মীরা। আজ সকাল গড়িয়ে দুপুরের পর সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 

কিছু দূরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা। এরপর দুপুরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। 

এদিকে মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। পরে তারা অনুমতি ছাড়াই সমাবেশ করার ঘোষণা দেয়। আজ সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা মতিঝিলের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে জামায়াতকে আরামবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়।

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত