হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, দুই মেয়ে, বাবাসহ দগ্ধ চার

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন— চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮) ও ফারিয়া সুলতানা (৩) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়ার ৪, রাফিয়ার ৬ শতাংশ ও ফারিয়ার ৫ শতাংশ পুড়ে গেছে। বেলাল বাদে বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হয়েছে।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগ্নে এইচ এম শাহপরান জানান, ট্যানারি মোড় এলাকায় জিয়া উদ্দিনের দোতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। গতকাল শনিবার বিকেলে বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন বেলাল। পানির ট্যাংকের ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন তিনি। বাড়ির মালিক জিয়া ও তার দুই মেয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন