হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

ঢামেক প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে ফোয়ারার পাশে ট্রাকের চাপায় খাবার হোটেলের দুজন কর্মচারী মারা গেছেন। নিহতরা হলেন জাকির হোসেন (৩০) ও শাকিল (১৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কাজি আশরাফুল হক জানান, নিহতরা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রাজ হোটেলের কর্মচারী। তাঁরা হোটেলের ভেতরেই থাকতেন।

এসআই আরও জানান, রাত ৩টার দিকে কাজ শেষ করে হোটেলের ময়লা গুলিস্তান ফোয়ারার পাশে ডাস্টবিনে ফেলে আসার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, ঘটনার পরপরই টহলরত পুলিশ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম। শাকিলের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২