হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

জবি প্রতিনিধি‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক-সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করে সূত্রাপুর থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।‎

‎এ বিষয়ে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। থানায় নিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

যাত্রাবাড়ীতে হেরোইন-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী