হোম > সারা দেশ > ঢাকা

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিল ডিএনসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ডিএনসিসি। ছবি: আজকের পত্রিকা

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সিটি করপোরেশনের স্মারক উপহার দেওয়া হয়। পাশাপাশি দলের কোচিং স্টাফদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের ফুটবলারদের আন্তর্জাতিক সাফল্য জাতিকে গর্বিত করে। বাংলাদেশ যতবার জয়লাভ করে এবং আমাদের খেলোয়াড়েরা পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করে, ততবারই আমরা গর্ব অনুভব করি।’

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘আমাদের দেশের ফুটবলের যাত্রা নতুন করে শুরু হয়েছে। বিভিন্ন খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী উন্মুক্ত মাঠ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে পারে।’

খেলোয়াড়দের উদ্দেশে প্রশাসক বলেন, ‘আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া।’

বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, খেলাধুলা সমাজে ঐক্য ও শৃঙ্খলা তৈরি করে। তিনি ডিএনসিসির ক্রীড়া উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন জাতীয় ফুটবলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও ছিলেন বাফুফে সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাড্ডায় সাবেক দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত

‘জয় বাংলা ব্রিগেড’: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানি ৩০ সেপ্টেম্বর

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ