হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে সবজির ভ্যানে ৩১২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২ যুবক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ফেনসিডিলসহ গ্রেপ্তার নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১)। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে সবজির ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল ৩১২ বোতল ফেনসিডিল। এসব ফেনসিডিলসহ নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগের ধউর চেকপোস্ট থেকে আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শেরের হোদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নাগর হোসেন ও সোহেল রানার ছেলে শিমুল।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তুরাগের ধউর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিলসহ নাগর হোসেন ও শিমুল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবজির ভ্যানে করে এসব ফেনসিডিল চুয়াডাঙ্গা থেকে গাজীপুরের টঙ্গী নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া নাগরের বিরুদ্ধে সাতটি ও শিমুলের বিরুদ্ধে আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে। তাঁরা পেশাদার মাদক কারবারি।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মনির।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই