হোম > সারা দেশ > ঢাকা

রূপনগরে যুবলীগ নেতা নিখিলের ২ সহযোগী আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের দুই সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী। রাজধানীর রূপনগর হাজী রোডের ঝিলপাড় বস্তি থেকে তাঁদের আটক করা হয়।

আজ শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন—মো. সোহেল ওরফে কাইল্লা সোহেল (২৪) ও মো. জুয়েল (২৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর আর্মি ক্যাম্পের (শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম) একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রূপনগরের ঝিলপাড় বস্তি থেকে চাঁদাবাজ, মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী মো. সোহেল ওরফে কাইল্লা সোহেল ও জুয়েলকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল ও জুয়েল মিরপুর এলাকায় ব্যাপক সন্ত্রাসী ও চাঁদাবাজি করেছিল বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিলের হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। যার ভিডিও ফুটেজও রয়েছে।’

ওই সেনা কর্মকর্তা বলেন, ‘আটকের পর কাইল্লা সোহেল ও জুয়েলকে শাহআলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই