হোম > সারা দেশ > ঢাকা

মিছিল নিয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিকল্প মূল্যায়নের দাবিতে সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের ৫ নম্বর ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। 

বর্তমানে শিক্ষার্থীরা ৬ নম্বর ফটক ও অর্থ ভবনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে বিক্ষোভ করছেন। তাঁরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে’; ‘দাবি হালকাভাবে নিলে, গদি যাবে চলে’; ‘আমার ভাই হাসপাতালে, আমরা কেন পরীক্ষার হলে’ নানা স্লোগান দিচ্ছেন। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক চলমান রয়েছে।

শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পর জিপিও ও পল্টনের মাঝামাঝি মুক্তাঙ্গনের পাশের ফটকটি বন্ধ করে দেওয়া হয়। পরে তাঁরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা। তাঁরা সেখানে পালাক্রমে একেকজন বক্তৃতা দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘কোনো শর্তেই আমরা পরীক্ষার হলে বসতে চাই না।’ 

সচিবালয়ের ফটকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা কোনো নির্দেশনা পাননি। 

শিক্ষার্থীদের দাবি, তারা ‘অটো পাস’ চান না। তবে যে সাতটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর প্রাপ্ত নম্বর গড় করে ফলাফল প্রকাশ করতে হবে। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের জেরে লম্বু আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর প্রতিটি এলাকায় খেলার মাঠ প্রস্তুত করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা ঘিরে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দোষ স্বীকার