হোম > সারা দেশ > ঢাকা

এবার ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি: রেল মন্ত্রণালয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি না হওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ মন্ত্রণালয় সন্তুষ্টি প্রকাশ করেছে।

আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এই বিষয়টি জানিয়েছেন।

শরিফুল আলম জানান, গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে। এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোনো ভোগান্তিতে পড়েনি। মাঝখানে দাঁড়ানো কোনো লোক ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর মধ্যে এনআইডি ছাড়া কেউ টিকিট কাটতে পারেনি। ‘টিকিট যার ভ্রমণ তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এর ফলে টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে যেতে পারেনি। ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।

রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় এটা করা সম্ভব হয়েছে। এ জন্য রেলপথমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ঈদ-পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।

 

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক মন্ত্রী ফরহাদ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ