হোম > সারা দেশ > ঢাকা

আদালতে মির্জা আব্বাস, ৫ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার শাহজাহানপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তাঁকে রাখা হয়েছে।

গত ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংগঠিত নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ৩টায় রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭০০-৮০০ নেতা-কর্মী বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেন। তাঁরা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করেন। ককটেলের বিস্ফোরণ ঘটান এবং পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় আসামিরা এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে

মাদক কারবারে বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ গুলিবিদ্ধ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ফিরলেন দেশে

ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এসআই ও কনস্টেবল আহত

জাতীয় বাজেটে আবারও উপেক্ষিত হলো সংস্কৃতি খাত: উদীচী