হোম > সারা দেশ > ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় যুক্তিতর্ক শুনানি ১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৪ আসামির বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ আগস্ট। 

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই দিন ধার্য করেন। 

মামলার অন্য আসামিরা হলেন বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এদের মধ্যে রুজি চিশতি ও মাসুদুর রহমান জামিনে আছেন। অন্য দুজন কারাগারে রয়েছেন। 

আজ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় সময় মঞ্জুর করে বিচারক নতুন তারিখ ধার্য করেন। 

এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন এবং সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। 

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা