হোম > সারা দেশ > ঢাকা

আবরার ফাহাদ হত্যা মামলা: আদালতের রায়ে সন্তুষ্ট বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি সংবাদদাতা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের রায় পুনর্বহাল করেছে হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্বহালকৃত এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আজ রোববার এই মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’

বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসীর আল জেমির পলায়নে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য দায়ী করেন। পাশাপাশি পলাতক এ আসামিকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিপক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা স্পষ্ট করে শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। বাংলাদেশ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।’

এতে আরও বলা হয়, ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে, গোপনে বা ছত্র ছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চায় না। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চান। সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।’

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে