হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-সিলেট রেল যোগাযোগ চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যার কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেলযোগাযোগ আজ শনিবার আবার সচল হয়েছে। এদিন বেলা ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস নিয়মিত শিডিউল অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। 

কমলাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত পরশু থেকে ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয় যায়। আজ সকালে ওই রুটে শিডিউল অনুযায়ী ট্রেন চালু হয়েছে। সকালে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে। 

এর আগে, গত বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ের শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় এই পথে রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। তাতে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ছয়টি ট্রেনই বন্ধ রয়েছে। 

শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেছিলেন, পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেলযোগাযোগ বন্ধ থাকবে। 

গৌর প্রসাদ দাশ পলাশ জানিয়েছিলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুঁই ছুঁই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেলযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা আরেক মামলায় গ্রেপ্তার

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান