হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ মে) ভোররাতে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের ১৫৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজ বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল মিয়া (২২), মো. সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাপাতি, চাকুসহ রড জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা