হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী দুই আসামির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজনের মরদেহ মর্গে রয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা হাফিজুর রহমান নামের এক আসামিকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং খোরশেদ (৬৭) নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে হাফিজুরের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং খোরশেদের মরদেহ মর্গে রয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মৃত হাফিজুরের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈষ্ণপুর গ্রামে। বাবার নাম আলিম উদ্দিন শেখ। দারুস সালাম থানায় হত্যা মামলার আসামি ছিলেন। তাঁর হাজতি নম্বর ৫৯৮ /এ।

আরও জানা গেছে, খোরশেদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল গ্রামে। বাবার নাম চান মিয়া। গত ৫ মার্চ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে কারারক্ষীরা ঢামেকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া ১২টার দিকে মারা যায়। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাঁর হাজতি নম্বর ৯৫৬৮ / ২৫।

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা আরেক মামলায় গ্রেপ্তার

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২