হোম > সারা দেশ > ঢাকা

আবদুল্লাহপুরে বাসে আগুন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হাতেনাতে আটক: র‍্যাব

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর আবদুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র‍্যাব-১-এর গোয়েন্দা দল। তাঁর নাম মামুন মজুমদার (৩৫)। 

আজ সোমবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক মামুন মজুমদার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক। 

সকাল ১০টায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান। 

আটক ওই ছাত্রদল নেতা নাটোরের বড়ই গ্রামের কমরুল এলাকার মো. মাহমুদ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১নং সড়কের একটি বাসায় থাকেন। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, সকালে আবদুল্লাহপুর এলাকায় প্রজাপতি পরিবহনের বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী সোহেল রানা নামের আরেকজন পালিয়ে গেছেন। 

মামুনকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-১-এর অধিনায়ক মোসতাক আহমদ বলেন, মামুন নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রল বের করে নিয়ে ওই বাসটিতে চড়েন। বাসটি আবদুল্লাহপুর এলে পেছনের সিটে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। তবে র‍্যাবের গোয়েন্দা দলের হাতে ধরা পড়েন তিনি। পালিয়ে যাওয়া সোহেল রানাকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। 

উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে আবদুল্লাহপুর টু মোহাম্মদপুরগামী যাত্রীবাহী প্রজাপতি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের ছয়টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

র‍্যাব জানিয়েছে, আবদুল্লাহপুরে বাসে অগ্নিকাণ্ডে হাতেনাতে ছাত্রদল নেতা আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা