হোম > সারা দেশ > ঢাকা

বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মামলায় খালাস পেলেন বাবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা মামলায় ১৭ বছরের সাজা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁর আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মণির। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাবরকে বাধ্য করা হয়েছিল। তিনি কোনোভাবেই সাক্ষ্য দিতে রাজি হননি। রাজি না হওয়ার কারণে পরে তাঁকে সবগুলো মামলায় আসামি করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করেছে। এই মামলায় গ্রেপ্তার করে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আসামি করা হয়েছে তাঁকে।

শিশির মণির বলেন, আদালত বলেছেন, মামলাটি করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। এই রায়ের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোনো আদালতে আর সাজা থাকল না। তাঁর নির্বাচন করতে আর কোনো বাধা নেই।

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোওয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ