হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে বাসচাপায় ২ পথচারী নিহত, আহত ৬

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আহতরা হলেন—আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), ইলিয়াস (৪০), সুজিত দেবনাথ (৪৩), নুরুল আমিন (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজিত জানান, তাঁর বাসা নারায়ণগঞ্জে। সকালে গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির বাসে করে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নামেন তিনি। এরপর এক পাশ দিয়ে হেঁটে অল্প একটু দূরে যাওয়ার পরই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

মিরপুরে ককটেল বিস্ফোরণে কুরিয়ার কর্মী আহত

তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসক

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার