হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মা ও ভাইবোন আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দিয়া আক্তার (২০) নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাঁর মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে দিয়ার বাড়ির গাড়িচালক বিল্লাল হোসেন জানান, মুসা মিয়া নামের এক প্রতিবেশী পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দিয়ার পরিবারের সদস্যরা মুসা মিয়াকে ছুরিকাঘাত করেন। এ সময় মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া, তাঁর মা, এক ভাই ও এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি।

বিল্লাল আরও জানান, নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী। তাঁর বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুলশিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাঁকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

উত্তর দিতে পারি না, আমরা জানিও না কী চলতেছে: সাগর-রুনির ছেলে মেঘ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে বাসের ধাক্কা, নিহত ২

গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি মুজিবুর রহমান

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে বাসস্ট্যান্ড থেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে ভিটিএস বসাতে কড়া নির্দেশ

ঈদের ছুটিতেও প্রতিদিন মেট্রোরেলের যাত্রী কত ছিল, জানাল কর্তৃপক্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ‘আমি কিছু করিনি’—বললেন স্বপ্না

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ‘আমি নির্দোষ, আমার সঙ্গে ছিল ডলার, ওরে ধরেন’—আসামি সোহেল

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২