হোম > সারা দেশ > ঢাকা

ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজকে মাদকসহ গ্রেপ্তার দেখাল পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচিত নাফিজ মোহাম্মদ আলমকে (২৩) বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রয় নিয়তি জানান।

এডিসি নিয়তি আজকের পত্রিকাকে বলেন, নাফিজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধারায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন মাদক উদ্ধারের ঘটনায় নাফিজের বিরুদ্ধে ভাটারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে হয়েছে। 

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, বসুন্ধরার জি ব্লকের ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসার স্ট্যান্ড, ল্যাপটপ, আইফোন, মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় ভাটারা থানা-পুলিশ। 

প্রসঙ্গত, বাংলাদেশের ‘ডেথ স্কোয়াডের ভেতরের কথা’ শিরোনামে ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে র‍্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন নাফিজ মোহাম্মদ আলম।

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড