হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নাগরিক নিরাপত্তা বাড়াতে ৪৫০টি সোলারভিত্তিক এলইডি সড়কবাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লির ২ নম্বর গেট-সংলগ্ন এলাকায় এসব বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি কাজ করছে এবং ভাষানটেকে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই উদ্যোগেরই অংশ।

এলাকাবাসীর উদ্দেশে শফিকুল ইসলাম খান বলেন, ‘এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে, এগুলো আপনাদের সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।’ তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধান করা হবে।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবদুর রহমান সানি। তিনি বলেন, ‘আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই, এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।’ পাশাপাশি তিনি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পরিবারে মোবাইল ফোন ব্যবহারের ওপর নজরদারির আহ্বান জানান, যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

ডিএনসিসি জানায়, প্রকল্পের আওতায় ভাষানটেক বস্তির সরু রাস্তা ও গলিতে মোট ৪৫০টি সোলার বেজড এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার বাড়বে এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই