হোম > সারা দেশ > ঢাকা

জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ রোববার (৫ মে) ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেদ্দা হলো মুসলিম উম্মাহর জন্য পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার। আগামী আগস্ট মাস থেকে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় প্রবাসী ও শ্রমজীবী বাংলাদেশিদের উন্নত যাত্রীসেবা প্রদানের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহে প্রতিদিন ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০ সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। 

ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরালো করতে বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান জীবদ্দশায় হজ ও ওমরাহ পালন করার ইচ্ছে পোষণ করে থাকে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী আগস্ট মাস থেকে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে। 

প্রতিযোগিতামূলক ভাড়া ও যাত্রীদের পছন্দ অনুযায়ী সময়কে প্রাধান্য দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিকল্পনা সাজাচ্ছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

উত্তরখানে অবৈধ গ্যাস-সংযোগ তিন ওয়াশিং ফ্যাক্টরির, দুজনকে কারাদণ্ড

রাজধানীতে ওএমএসের চাল-আটার অবৈধ মজুত, আটক ১

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

পয়লা বৈশাখে এবার জনসমাগম বেশি হবে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৪

আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ