হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জেল থেকে মুক্তি পেয়েই সাবেক ছাত্রদল নেতা জাকিরের শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নেতা-কর্মী নিয়ে শোডাউন করছেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় তাঁর আত্মীয়-স্বজন ও নেতা-কর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন। মুক্ত হয়েই বিএনপির পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে হাজারো নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে শোডাউন দেন।

কারামুক্তির বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে আজ মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। বহু আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলায় সাজা হয়েছিল। সেই মামলায় আজ সাজা শেষ করে তিনি মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১ এর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত বিএনপি নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল