হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সেকান্দর আলী চোকদার (৬৫)। তিনি টঙ্গিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা। তিনি সদরের চর মুক্তারপুরে শরবত বিক্রি করতেন। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দারা তাঁকে আটক করে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, সেকান্দর ২ মার্চ বিকেলে ওই দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, দুই শিশুর একজন শুক্রবার রাতে মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জরুরি সেবায় ফোন দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন ওই মা। দুই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’