হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, ১৪৯ জনই মিরপুরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর থেকে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ২২, লালবাগে ৫৯, ওয়ারীতে ৪৩, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৫৬, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার একটি মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক