হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে পিংকি (১৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একদল লোক বাসার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বনানীর ১৩/এ সড়কের ডি ব্লকের ৭৯ নম্বর বাসার নিচ থেকে আজ রোববার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বনানী থানা-পুলিশ জানায়, পিংকি ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। পিংকি যে বাসায় কাজ করত সেই বাসার গৃহকর্তা রাকিবুল হাসান। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করেন।

পুলিশ জানায়, তৃতীয় তলার ছাদ থেকে লাফ দেওয়ার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, পিংকি ছাদ থেকে পড়ে গেছে। তবে সে নিজে লাফ দিয়েছে, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে- এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, পিংকি নিজেই দরজা খুলে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তবে সে একাই ছাদে উঠেছিল কি না, নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল- সেটি যাচাই করা হচ্ছে। পাশাপাশি গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ঘটনার পর আশপাশের কিছু উত্তেজিত মানুষ অভিযোগ করেন, কিশোরীটিকে নির্যাতন করে ফেলে দেওয়া হয়েছে। এ অভিযোগে একপর্যায়ে একদল লোক বাসার গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল