হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মোখলেছুর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ফকির। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি, গোয়েন্দা সংস্থার দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল চালুতে প্রচারণা শুরু

হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা

একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলার বাদীসহ এলাকাবাসীর বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাটের মামলা