হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-৯-এ ‘ঠান্ডা মাথায়’ ভোট দিচ্ছেন মানুষ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের দুটি শাখায় ভোট গ্রহণ চলছে। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের দুটি শাখায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। অবশ্য সকালের দিকে ভোটারদের চাপ একটু কম ছিল।

মো. মারুফ হোসেন নামে এক ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘ঠান্ডা মাথায় ভোট দিয়েছি। কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। অনেক ভালো লাগছে। গণভোট ও সংসদ নির্বাচন দুটি ভোটই দিয়েছি।’

আনসার ভিডিপির একজন সদস্য জানান, সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছেন। সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১,২, ৩,৪, ৫,৬, ৭,৭১, ৭২,৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি একটি জনবহুল ও মিশ্র আবাসিক-বাণিজ্যিক এলাকা।  

এ আসনের মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন পুরুষ, ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন নারী ও ৫ জন তৃতীয় লিংগের মানুষ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান, গণফোরামের নাজমা আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের মাসুদ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) খন্দকার মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী। তাসনিম জারা এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির জাভেদ রাসিন।

ভোট কেন্দ্রের বাইরে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের কর্মীদের তৎপরতা দেখা গেছে। ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এনসিপির জাভেদ রাসিনের কিছু কর্মীকে দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ অন্য প্রার্থীদের কর্মীদের তেমন দেখা যায়নি।

ভোটারদের সুবিধার জন্য কেন্দ্রের বাইরে গণভোট দেওয়ার নিয়ম এবং প্রার্থীদের নামের তালিক প্রতীকসহ দেওয়া আছে।

ঢাকার দুই আসন: কেন্দ্রে কর্মকর্তা ও এজেন্টরা পরেননি পরিচয়পত্র

পৌনে দুই ঘণ্টায় ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজের এক কেন্দ্রে ভোট পড়েছে ২৬৬টি

ভোটের মাঠে উচ্ছ্বাস, জীবনের ‘প্রথম’ ও সম্ভবত ‘শেষ’ ভালো ভোটের আশা

পুরান ঢাকায় কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ

আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩

ভোট দিলেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক

‘অনেক বছর পর’ ভোট দিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে ভোটাররা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

মিরপুরে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড